বিজ্ঞাপন

অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ গঠন অবৈধ ঘোষণা বিসিবির

দেশের বিভিন্ন জেলায় ক্রিকেটের নামে নতুন নতুন সংগঠন গড়ে ওঠা নিয়ে এবার কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের অনুমোদন বা স্বীকৃতি ছাড়া কোনো সংগঠন নিজেদের ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে পরিচয় দিলে সেটিকে অবৈধ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবি বলেছে, ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা কোনো সংগঠন, প্রতিষ্ঠান কিংবা কমিটির সঙ্গে তাদের অনুমোদন, স্বীকৃতি বা সাংগঠনিক সম্পর্ক না থাকলে সেটিকে বিসিবির স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনার সুযোগ নেই।

বিসিবি জানিয়েছে, তাদের সাংবিধানিক বিধান মেনে গঠিত এবং বোর্ডের অনুমোদন পাওয়া সংস্থাগুলোই কেবল ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃতি পাবে। এর বাইরে কোনো সংগঠন ওই পরিচয় ব্যবহার করলে তা বিসিবির সংবিধানবিরোধী এবং অবৈধ বলে বিবেচিত হবে।

এ কারণে ক্রিকেটার, ক্লাব, সংগঠক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো উদ্যোগ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি। কোনো জেলা ক্রিকেট সংগঠন বা কমিটি বোর্ডের স্বীকৃত কি না, তা নিয়ে সন্দেহ থাকলে সরাসরি বিসিবির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শও দেয়া হয়েছে।

পড়ুন : এবার এসিসির বড় দায়িত্বে তামিম ইকবাল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন