বিজ্ঞাপন

১৩ বছর পর আবারও যে দুঃস্বপ্নের সামনে মেসি

গোল করছেন, ব্যক্তিগত পারফরম্যান্সেও আলো ছড়াচ্ছেন তবু জয় যেন ধরা দিচ্ছে না লিওনেল মেসির। ইন্টার মায়ামির দুর্দশা তাই আর্জেন্টাইন মহাতারকার ব্যক্তিগত সাফল্যকেও ম্লান করে দিচ্ছে। সামনে এখন এমন এক ম্যাচ, যেখানে জয় না এলে ১৩ বছর আগের এক তিক্ত স্মৃতি আবারও ফিরে আসবে মেসির ক্যারিয়ারে।

বিজ্ঞাপন

মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, এই ম্যাচেও জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন হয়ে পড়বে মায়ামি। আর মেসির পেশাদার ক্যারিয়ারে পাঁচ ম্যাচ জয়হীন থাকার ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০১৩ সালে, বার্সেলোনার জার্সিতে।

সবশেষ টরন্টো এফসির বিপক্ষে ২–১ গোলে হেরেছে মায়ামি। ম্যাচে মেসি গোল করলেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি। একের পর এক ম্যাচে পয়েন্ট হারানোয় চাপে পড়েছেন কোচ গিয়ের্মো হোয়োসও। ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে তিনি বলেছেন, ‘এখন যা কিছু ঘটছে, তার দায় আমার। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সবাইকে কষ্ট দিচ্ছে। উদ্বেগও তৈরি হয়েছে।’

তবে জয়হীনতার এমন ধাক্কা মায়ামির জন্য একেবারে অপরিচিত নয়। গত মৌসুমেও টানা চার ম্যাচ জয়হীন ছিল ফ্লোরিডার দলটি। সেবার দুটি হার ও দুটি ড্রয়ের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচ জিতেছিল তারা।

মেসির ব্যক্তিগত ইতিহাসে অবশ্য সবচেয়ে বড় জয়খরা এসেছিল ২০১৩ সালে। সে সময় বার্সেলোনা টানা পাঁচ ম্যাচে জয় পায়নি। সেল্টা ভিগোর সঙ্গে ড্রয়ের পর পিএসজির বিপক্ষে দুটি ম্যাচ ও অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ড্র করেছিল তারা। এরপর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৪–০ গোলে হেরে সেই জয়খরা পূর্ণ হয়।

এবার সেই রেকর্ড ছোঁয়া থেকে মেসি মাত্র একটি ম্যাচ দূরে। মন্ট্রিয়েলের বিপক্ষে জয় তাই শুধু ইন্টার মায়ামির জন্য স্বস্তির হবে না, মেসিকেও বাঁচাবে ক্যারিয়ারের পুরোনো এক অস্বস্তিকর রেকর্ডের পুনরাবৃত্তি থেকে।

পড়ুন : অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ গঠন অবৈধ ঘোষণা বিসিবির

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন