বিজ্ঞাপন

সীতাকুণ্ডে পৃথক দুই আত্মহত্যা, কলেজছাত্রী ও কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনে পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া ও পৌরসভার ইয়াকুবনগর এলাকায় এসব ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বারআউলিয়া এলাকার জেলেপাড়ায় সঞ্জিতা জলদাশ (১৬) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সঞ্জিতা স্থানীয় সন্তোষ জলদাসের মেয়ে এবং কুমিরা লতিফ সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে, একই দিন রাতে সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর বটতল এলাকার একটি ভাড়া বাসা থেকে রোজেন হোসেন সিয়াম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সিয়াম বাবা-মায়ের সঙ্গে ওই এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বরিশালে।

স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তির কারণে সিয়াম সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘তোমরা আমারে মাফ করে দিও। এছাড়া আমার উপায় নাই।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুর ইসলাম পৃথক দুটি আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, বারআউলিয়ায় এক তরুণী এবং ইয়াকুবনগর এলাকায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পড়ুন : যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন