বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় চটপটি বিক্রেতার আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করা ফারুক মিয়া (৪০) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) ভোররাত ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফারুক মিয়া নবীনগর পৌরসভার খাজানগর এলাকার মৃত বাসিদ মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিম খাওয়াকে কেন্দ্র করে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ফারুকের কথা-কাটাকাটি ও অভিমান হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তিনি কীটনাশকজাতীয় ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী ফাতেমা বেগম জানান, তার স্বামী আগে হোটেল ব্যবসা করতেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হোটেল ব্যবসা ছেড়ে সম্প্রতি চটপটি ও হালিমের দোকান দেন। মঙ্গলবার চটপটির দোকানে ডিম কমবেশি হওয়া নিয়ে ছেলে-মেয়েদের দোষারোপ করেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গে অভিমান করে পরে আত্মহত্যার চেষ্টা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট নিকটতম থানাকে অবহিত করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন:সিরাজগঞ্জে মিলাদুন্নবী (সা.) উদযাপন, জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন