মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলের জালে এবার বিপন্ন প্রজাতির ৪১ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পরেছে। বাঘাইড় মাছটি ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। পরে মাছটি ঘোড়ার গাড়ি করে নেয়া হয়েছে বলে অনেকেই মাছটি দেখতে ভিড় করেন।
বাঘুটিয়া বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভোর রাতে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর এলাকার যমুনা নদীতে ভোররাতে ৪১ কেজি ওজনের বাঘাইরটি জেলের জালে ধরা পরে।
পরে আজ বৃহস্পতিবার সকালে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর বাজারে মাছটি নিয়ে আসেন জেলেরা।
বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল বলেন, মোঃ আসিফ মিয়া, মোঃ ওহাব মোল্লা, মোঃ মতিন শেখ নামের জেলেরা যমুনা নদী থেকে ভোররাতে মাছটি ধরেন। বাঘুটিয়া চর এলাকার মোঃ জাকির হোসাইন নামের সৌদি প্রবাসী কিনে নেন, মাছের ওজন ৪১ কেজি, ১৩০০ টাকা কেজি দরে মোট দাম ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।
দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, বন অধিদপ্তর থেকে বাঘাইড় মাছ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, বাঘাইড় মাছ ধরা পড়ার তথ্য তার কাছে নেই। আর বাঘাইর মাছটিকে বন অধিদপ্তর থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। এটা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা বিপন্ন। আমরাও ধরতে নিষেধ করি।
পড়ুন : রংপুরে চার হত্যা: ২ আসামির ডিএনএ সংগ্রহ ও ডোপ টেস্ট হবে
সা/


