বিজ্ঞাপন

পুঠিয়ায় অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

অভিযানে ৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ১১ টা থেকে ২.৩০ পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

অভিযানে ধোপাপাড়া বাজারের কৃষি ঘর এবং সাতবাড়িয়ার আশরাফুল ট্রেডার্সে অবৈধভাবে সার মজুতের বিষয়টি ধরা পড়ে। পরে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মজুত করা ৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ: সালিশ শেষে যুবকের মৃত্যু

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন