বিজ্ঞাপন

টাঙ্গাইলে ট্রাক সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক সিএনজির সংর্ঘষে মা ও শিশু ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী ইসরাত জাহান আখি (২২) ও তাঁদের এক বছর বয়সী ছেলে রিফাত৷

‎নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাসাইলের আদাবাড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন আখি। সিএনজিটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও শিশু ছেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে৷ এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : দুর্গাপুরে বরযাত্রীর অপেক্ষায় কনে, বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন