দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
পরে জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিল থেকে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, জব্দকৃত সার কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। কৃষি উপকরণ অবৈধভাবে মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
পড়ুন: গ্যাস-বিদ্যুৎ ঘিরে হাহাকার, লোডশেডিংয়ে চরম দুর্ভোগ
আর/


