বিজ্ঞাপন

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে স্বাস্থ্যসেবা গুরুত্ব নিয়ে সেমিনার

স্বাস্থ্যসেবার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং দেশে স্বাস্থ্যব্যবস্থায় ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে জনসচেতনতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে শুক্রবার সকালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের উদ্যোগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচীব) মো. মোহাম্মদ হারুন অর রশীদ।

প্রধান অতিথি বলেন, ফিজিওথেরাপিতে পাশ করলে বেকার বসে থাকা লাগবে না ।দেশ বিদেশে তাদের সম্মান জনকস্থানে চাকরি হবে।

প্রধান অতিথি আরও বলেন ফিজিওথেরাপির ডিগ্রির নাম করে বিভিন্ন জায়গায় ভূয়া চিকিৎসা সেবা খুলে বসেছে তা আমাদের খেয়াল রাখতে হবে। মানুষ যেন ভূয়া নামধারী ফিজিওথেরাপিদের খপ্পরে না পরে।

ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ক্যাম্পাস পরিদর্শন করে প্রধান অতিথি সন্তুষ্ট প্রকাশ করেন। এবং এ কলেজ বাংলাদেশের মধ্যে সেরা কলেজ হিসেবে গৌরব অর্জন করবে ইনশাআল্লাহ।

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ ডা. রুকসানা আক্তার পিটির সভাপতিত্বে ও বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারি পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের চেয়ারম্যান ডাঃ শামীম আহমেদ, ডাঃ মুবাশ্বিরা রাইদা ডাঃ, আশিকুর রহমান প্রমুখ। এ ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, রিহ্যাবিলিটেশন পেশাজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সেমিনারে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং অন্যান্য পুনর্বাসনসেবা সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনার শেষে অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন কলেজের প্রিন্সিপাল।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন