বিজ্ঞাপন

পারমাণবিক বোমার চেয়েও বড় শক্তির জানান দিলো ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ এখন দুই পক্ষের গণ্ডি ছাড়িয়ে একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে।

আল জাজিরার প্রতিনিধি আলি হাশেম বলেন, সবার মনোযোগ এখন হরমুজ প্রণালি খুলে দেওয়ার দিকে, এটা এখন আলোচনায় প্রাধান্য পাচ্ছে। অথচ যুদ্ধ শুরুর সময় মূল বিষয় ছিল পারমাণবিক ফাইল, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং এই অঞ্চলে ইরানের প্রক্সি বা মিত্ররা।

হাশেম বলেন, যুদ্ধের আগে পরিস্থিতি যা-ই থাকুক না কেন, যুদ্ধের পরে তা আর আগের মতো থাকবে না। তিনি আরো বলেন, এই সংঘাত অন্য এক স্তরে পৌঁছে গেছে।

তার মতে, হরমুজ প্রণালির মাধ্যমে এটা স্পষ্ট যে, ইরান একটি সুবিধাজনক অবস্থান খুঁজে পেয়েছে। এমনকি কোনো কোনো বিশ্লেষক একে ইরানের ভৌগোলিক পারমাণবিক বোমা হিসেবেও বর্ণনা করছেন। কেউ কেউ পারমাণবিক বোমার চেয়েও বড় শক্তি মনে করছেন। কারণ হরমুজের কার্যকর ব্যবহার করার ফলে একে বিবেচনায় আনা ছাড়া এখন আর কোনো উপায় থাকবে না।

বিজ্ঞাপন

পড়ুন : যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন