বিজ্ঞাপন

জামালপুরে ভাড়া বাসা থেকে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর পৌর শহরের কাচারিপাড়ার স্বপ্নপূরী আবাসিক এলাকার একটি বাসা থেকে ইসরাত জাহান রিমা(২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৮ আগষ্ট) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইসরাত জাহান রিমার বাবার নাম রাশিদুল্লাহ মন্ডল এবং মায়ের নাম সাহিদা বেগম। বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুরি গ্রামে।

জানা গেছে, বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেয় পাশের রুমের ভাড়াটিয়া। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ এবং ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সিলিং ফ্যানে মরদেহ ঝুলছিল বলে জানিয়েছে পুলিশ। সানজিদা আফরিন নামে তার এক সহপাঠী বলেন, রিমার একটি ছেলে সন্তান আছে। ওই সন্তান তার প্রথম স্বামীর কাছে থাকে।

জানা গেছে, রিমার দ্বিতীয়বার বিয়ে হয় মাদারগঞ্জের তালুকদারবাড়ির শুভর সঙ্গে।

বাড়ির মালিক মোবারক হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, চার মাস আগে বাসা ভাড়া নিয়েছিল। আশেক মাহমুদ কলেজে ইংরেজিতে পড়তো, তার স্বামীর নাম শুভ।

জামালপুর সদর থানার ওসি তদন্ত মো. নাজমুল জান্নাত শাহ বলেন, পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ভিতর থেকে বদ্ধ ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত রিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ৩৬ টি স্বপ্ন বাড়ি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন