বিজ্ঞাপন

নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নেপালের রসুয়া জেলায় বিধ্বংসী বন্যার ৩ দিন পর উদ্ধারকারীরা কাদা আর ধ্বংসাবশেষের নিচ থেকে ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছেন। স্থানীয় শুক্রবার সন্ধ্যার দিকে রসুয়া জেলায় বন্যার ধ্বংসাবশেষের নিচ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে দেশটির দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাঝে নাটকীয় এই উদ্ধার অভিযান বিরল আশার আলো দেখিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোটে কোশী নদীর উপচে পড়া পানিতে সৃষ্ট বন্যায় ডুবে যায় রসুয়া জেলার তিমুরে গ্রাম। সেখানে একটি ভবনে বন্যার ধ্বংসাবশেষের নিচে শিশুটির কান্নার শব্দ শুনতে পান উদ্ধারকারীরা।

উদ্ধার অভিযান পরিচালানোর সময় আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। এ সময় তারা দ্রুত পদক্ষেপ নেন এবং মাটি খোড়া শুরু করেন। শেষ পর্যন্ত শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন এপিএফের সদস্যরা।

অন্য এক ব্যবহারকারী বলেন, ‘‘যখন সব আশা হারিয়ে গিয়েছিল, তখন তাকে খুঁজে পাওয়া গেল।’’

এমনকি কেউ কেউ শিশুটিকে উদ্ধারের খবর শেয়ার করার জন্য অন্যদের অনুরোধ করেছেন; যাতে শিশুটির পরিবারের খোঁজ পাওয়া যায়। এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘কর্তৃপক্ষ এখন তার পরিবার বা আত্মীয়দের খুঁজছে। যদি কেউ মণীষা মগরকে চিনে থাকেন কিংবা তার পরিবারের সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।’’

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল শনিবার বলেছেন, ভয়াবহ বন্যার পর দেশের ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্নির্মাণের ব্যয় শত কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

কাঠমান্ডুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘পুনর্নির্মাণ এবং পুনর্বাসনের জন্য শত কোটি ডলারের প্রয়োজন হতে পারে। আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছি।

দেশটির উদ্ধারকারী বিভিন্ন দলের সদস্যরা আকস্মিক ওই বন্যায় এখন পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া বন্যায় নেপালে এখনও ২ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

পড়ুন : গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরাইলের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন