বিজ্ঞাপন

ভূজপুর পাবলিক হাই স্কুলের সভাপতি হলেন মাওলানা নিজাম উদ্দীন

ফটিকছড়ি উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভূজপুর পাবলিক হাই স্কুলের ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। এতে মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীনকে বিদ্যালয়টির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ৩০ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর এডহক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত কমিটিতে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত মোসাম্মৎ সায়েরা বেগম শিক্ষক প্রতিনিধি সদস্য, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত মো. এরশাদ উল্লাহ অভিভাবক প্রতিনিধি সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবনিযুক্ত সভাপতি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় আমানত। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমার লক্ষ্য হবে বিদ্যালয়ে একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যাতে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশের সুযোগ পায়।

পড়ুন:ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন