বিজ্ঞাপন

মুড়াপাড়া ইউনিয়ন মহিলাদলের আয়োজনে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকা থেকে রূপগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। এতে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন। উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি হেনা আক্তার, মহিলা দল নেত্রী স্মৃতি, খাদিজা আক্তার, মমতাজ, রোজিনা, হেলেনা,আছমা,মাহমুদাসহ নেত্রীবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, আমরা নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে পুরো উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে আসছি। আজ মুড়াপাড়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় নিতে প্রশাসন ও পুলিশের কাছে জোড়ালো আবেদন জানাচ্ছি। পাশাপাশি অন্যন্য ইউনিয়ন ও পৌরসভায় কর্মসূচিসহ সবাই মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করলাম। মাদক সরাসরি মানুষের ব্রেনে,মগজে আঘাত করে,মাতাল জনসংখ্যা জাতির বোঝা। আমরা মাদকমুক্ত সমাজের স্বপ্ন দেখি। তাই মাদক মুক্ত সমাজ চাই।

পড়ুন :দেশের বাজারে কমল স্বর্ণের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন