বিজ্ঞাপন

ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ইরাকের কাছে প্রায় ৮০ কোটি ডলার মূল্যের সামরিক হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিজ্ঞাপন

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত এই সামরিক সরঞ্জাম সরবরাহের প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে টেক্সাসের ফোর্ট ওর্থভিত্তিক প্রতিষ্ঠান বেল-টেক্সট্রন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় কৌশলগত অংশীদার ইরাকের নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যও সমর্থিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, চুক্তিটি বাস্তবায়িত হলে ইরাকের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়বে।

বিশেষ করে হেলিকপ্টারভিত্তিক পরিবহন, গোয়েন্দা ও নজরদারি এবং আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা উন্নত হবে।

পড়ুন:৪৯ বছরে বিএনপি, অর্জনের সঙ্গে সামনে নতুন চ্যালেঞ্জ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন