দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর লাশ উত্তোলন করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসনিমের উপস্থিতিতে পুলিশের সহায়তায় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
আইনি আনুষ্ঠানিকতা শেষে হাসমত মোহাম্মদীর ভাই ইমাল মোহাম্মদী লাশটি গ্রহণ করেন। এরপর লাশটি নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল মহেশপুরের ইচ্ছামতী নদী থেকে ভাসমান অবস্থায় হাসমত মোহাম্মদীর মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি। পরিচয় শনাক্ত না হওয়ায় অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাকে দাফন করা হয়।
পরবর্তীতে ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি দেখে স্বজনেরা হাসমতকে শনাক্ত করেন। এরপর ভাইয়ের লাশ পাওয়ার আশায় দীর্ঘ ৫০ দিন বাংলাদেশে অবস্থান করেন ইমাল মোহাম্মদী।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর আজ আনুষ্ঠানিকভাবে হাসমত মোহাম্মদীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলো।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
আর/


