বিজ্ঞাপন

আলোচিত আলাউদ্দিন রাঢ়ী হত্যায় জড়িত ২ আসামি গ্রেফতার

বাজার থেকে নাতির জন্য আর কেক আনতে গিয়ে,শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়িতে ফিরতে হলো দিনমজুর আলাউদ্দিনের রাঢ়ী। চরফ্যাশন সহকারী পুলিশ সুপার সার্কেল
মোঃ মেহেদী হাসান ১ সেপ্টেম্বর শশিভূষণ থানায় সাংবাদিক সম্মেলনে জানান, নিহত আলাউদ্দিন রাঢ়ীকে হত্যার ঘটনায় তার স্ত্রী একটি অজ্ঞাত মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সেই মামলায় পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুলাল দালাল ও হেমায়ত দালাল নামের দুইজনকে গ্রেফতা করে।পরে আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান,নিহত আলাউদ্দিন রাঢ়ীকে তারা মাছ ধরার কথা বলে বিলের মাঝে নিয়ে গলায় গামছা পেচিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছেন।

উল্লেখ্য গত ১৮ আগষ্ট রাতে ৯ ঘটিকার সময় স্থানীয় চৌমুহনী বাজার থেকে নাতির জন্য কেক এবং বাজার সদাই নিয়ে বাড়িতে রওয়ানা হলেন ভোলা চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার চরকলমী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ডাব ব্যবসায়ী দিনমজুর আলাউদ্দিন রাঢ়ী।

পরবর্তীতে আলাউদ্দিনের স্ত্রীকে রাত ১০ টার সময় তার ভাতিজা সোহাগ ফোন দিয়ে জিজ্ঞেস করে ফুফা কোথায়,আমি বাজারের কথা বলার পরে সে আমাকে জানায় আমার স্বামীর মৃতদেহ আমাদের বাড়ির দক্ষিণে সিএমপি রোডের পূর্ব পাশে বিলের মাঝে লাশ পরে আছে।পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ক্লুলেস মামলায় ১২ দিনের মধ্যে খুনিদের সনাক্ত করে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

আর/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন