সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে উন্নয়নমূলক কাজে বাধা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক।
মঙ্গলবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালিতে বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি নবাবগঞ্জ উপজেলা শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগমারা গিয়ে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, “সরকার কোনো ভুল করলে আপনারা সেই ভুল ধরিয়ে দিন। সরকারের ভুলের সমালোচনা করুন, কিন্তু দেশের উন্নয়নমূলক কাজে বাধা দেবেন না। উন্নয়ন সবার জন্য—এখানে দল-মতের কোনো বিষয় নেই।”
তিনি বলেন, বিএনপি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও উন্নয়নের জন্য দলটি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন:নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারীর অর্থদণ্ডসহ সাজা
ইমি/


