বিজ্ঞাপন

হরিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ কর্মসূচি, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন শিকদার ও জেলা কৃষক দলের সহসভাপতি দেলোয়ার হোসেন খান দুলাল। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে পরে বৃক্ষরোপণ,বর্ণাঢ্য শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার, আলমাস মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু, উপজেলা জাসাস এর সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিটন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য কাজী শিমুল, যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার, মেরাজ হোসেন রাজ, ছাত্রদল নেতা শাকিল মোল্লা, কৃষকদল নেতা হান্নান মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব সিকদার, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

পড়ুন:নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারীর অর্থদণ্ডসহ সাজা

ইমি/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন