বিজ্ঞাপন

অভিমান ভুলে আবারও এক হচ্ছেন রাজ-মিমি

বিজ্ঞাপন

বাংলা সিনেপাড়ায় পুরনো তিক্ততা আর মান-অভিমান ভুলে আবারও এক ফ্রেমে বাঁধার গল্প নতুন কিছু নয়। তবে সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে টলিউডের বহুল চর্চিত রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর নাম। দীর্ঘ ১১ বছরের দীর্ঘ বিরতি এবং ব্যক্তিগত সম্পর্কের সব টানাপোড়েন পেছনে ফেলে আবারো রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

পর্দা ও পর্দার বাইরের সমীকরণ যাই হোক, পরিচালক রাজ এবং অভিনেত্রী মিমির রসায়ন সবসময়ই টলিপাড়াকে দিয়েছে সুপারহিট সব কাজ। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ কিংবা ‘যোদ্ধা’—তাদের এই জুটি ঢাকাই ও কলকাতার সিনেদর্শকদের কাছ থেকে কুড়িয়েছে অশেষ ভালোবাসা। 

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজের পরিচালনায় দেখা গিয়েছিল মিমিকে। এরপর দেখতে দেখতে কেটে গেছে এক দশকেরও বেশি সময়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় পর বরফ গলেছে দুই পক্ষেই। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে একটি নতুন কাজের প্রস্তাব পাঠানো হয়েছে মিমির কাছে। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক অয়ন চক্রবর্তী। 

চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হওয়ায় এতে ইতিবাচক সাড়াও দিয়েছেন মিমি। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকেই সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হবে। রাজ-মিমি জুটির এই নতুন অধ্যায় টলিউডের পাশাপাশি দুই বাংলার সিনেপ্রেমীদের মাঝেও নতুন কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

পড়ুন:শাকিবকে নিয়ে গুঞ্জনের মধ্যেই বিয়ে করলেন মিষ্টি জান্নাত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন