বিজ্ঞাপন

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা রুপা আকতার বাদী হয়ে তার স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, ঘটনার পর নিহতের স্বামী মারুফ পারভেজ পালিয়ে যান। পরে নিহতের মা রুপা আকতার বাদী হয়ে থানায় মামলা করেন।

নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতান বাড়ির লোকমান হাকিমের মেয়ে।

নিহতের মা রুপা আকতার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। তার স্বামী মারুফ পারভেজ একাধিকবার তাকে নির্যাতন করেছেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে বারবার সতর্ক করা হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।

রুপা আকতার আরও অভিযোগ করেন, সর্বশেষ তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে তার মেয়ের স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন