বিজ্ঞাপন

পটিয়ায় সাবেক এমপি নজরুল ইসলামের বাড়িতে আবারও দুর্ধর্ষ চুরি

বিজ্ঞাপন

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বসতঘরে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫ দিনের ব্যবধানে একই বাড়িতে দ্বিতীয়বার চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজার সংলগ্ন এলাকায় অবস্থিত সাবেক এই এমপির বাড়িতে চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা মূলত চট্টগ্রাম শহরে বসবাস করেন। পটিয়ার ওই বাড়িতে তার ভাগিনা মো. আজাদ ও কেয়ারটেকার মো. লিটন থাকতেন। মঙ্গলবার রাতে কেয়ারটেকারের অনুপস্থিতির সুযোগে চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে তারা ঘরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএস ব্যাটারি, দামি পিতলের বিভিন্ন সরঞ্জাম, জামাকাপড়সহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

সাবেক এমপি নজরুল ইসলামের ভাগিনা সাইফুল ইসলাম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল নিয়ে গেছে। এর আগে মাত্র ১৫ দিন আগেও একই ঘরে একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল।

পরপর দুইবার একই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাবেক এমপির বসতঘরে চুরির ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন