বিজ্ঞাপন

অবৈধ যান চলাচল বন্ধ ও ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

বিজ্ঞাপন

৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ জেলার সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা চালু করা না হলে মহাসড়ক অবরোধের আল্টিমেটাম দিলেন ট্রাক মালিক ও ট্রাক পরিহবণ শ্রমিক নেতৃবৃন্দ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ৫টায় জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা চালুর দাবিতে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা বন্ধ রয়েছে। ফলে যানজট, দুর্ঘটনাসহ নানা ধরণের দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিকদের। আমরা গত ২৭ আগষ্ট ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়ে মানববন্ধন করেছি। কিন্তু এখন পর্যন্তও সড়ক-মহাসড়কে কোন প্রকার ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি।

এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহেদ আলম। আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।

পড়ুন : পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন