বিজ্ঞাপন

ফটিকছড়িতে এলপিজি ফিলিং স্টেশনে রান্নার গ্যাস সিলিন্ডার রিফিল, ৩০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে বিশেষ অভিযান চালিয়ে একটি এলপিজি ফিলিং ও কনভার্সন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ ও দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় হেঁয়াকো বাজারে এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

অভিযানকালে বাজারে অবস্থিত রাজা এলপিজি ফিলিং ও কনভার্সন সেন্টারে রান্নার গ্যাসের সিলিন্ডারে এলপিজি রিফিল করা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে সেবাগ্রহীতাদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মোট ১টি মামলা করা হয়েছে এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

পড়ুন : চাঁদা না দেওয়ায় প্রকৌশলীকে মারধরের অভিযোগ, ৪ কর্মচারীর বিরুদ্ধে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন