মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে মেট্রো(দক্ষিণ) কার্যালয়ের কোতোয়ালী সার্কেল একটি অভিযান পরিচালনা করে ৮ জন আসামিকে মোট ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো(দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেল পরিদর্শক মোশাররফ হোসেন এর নেতৃত্বে খিলগাঁও থানাধীন সিপাহিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোসা: রূপাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। একই টিম সবুজবাগ থানাধীন বাসাবো কালভার্ট এলাকায় অভিযান পরিচালনা করে মো: লিটনকে ১২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরবর্তীতে একই টিম মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে মো: মনির হোসেন ও মো: আনোয়ার হোসেনকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে জানায় ডিএনসি ।
পড়ুন : ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


