বিজ্ঞাপন

কালিয়াকৈরে নকল কীটনাশক উৎপাদনের অভিযোগে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে ‘এডভান্স ক্রপ এগ্রিভিশন বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে কীটনাশক উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় প্রতিষ্ঠানটিতে কীটনাশক তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম পাওয়া যায়। তবে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার গোয়াল বাথান পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা এনএসআই, গাজীপুরের তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির মালিক হিসেবে শফিকুর ইসলাম, প্রোডাকশন ম্যানেজার হিসেবে মো. মিঠুন হোসেনের নাম জানা গেছে।

অভিযোগ রয়েছে, আবুল হোসেনের কাছ থেকে জমি ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি প্রায় সাত বছর ধরে সেখানে অবৈধভাবে নকল কীটনাশক উৎপাদন করে আসছিল।

অভিযানে বিভিন্ন ধরনের কীটনাশক, কেমিক্যালের ড্রাম, লেবেল, প্রাইস ট্যাগ মেশিন, ইটের গুঁড়াসহ বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানে কোনো ল্যাব এক্সপার্টও পাওয়া যায়নি।

অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা।

এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযানকারী কর্মকর্তা বলেন, কৃষকদের ব্যবহারের কীটনাশক যেন অবৈধ ও মানহীনভাবে উৎপাদন, বাজারজাত করা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, অবৈধ ও মানহীন কীটনাশক উৎপাদন ও বাজারজাতের মতো কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পড়ুন:রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন