বিজ্ঞাপন

গাইবান্ধায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বিজ্ঞাপন

গাইবান্ধার ফুলছড়িতে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ে তোলার প্রত্যয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও চন্দিয়া কলেজের অধ্যক্ষ মোসাদ্দেকুল হক মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা আইসিটি কর্মকর্তা রুবেল সরকারসহ অনেকেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এর পাশাপাশি নৈতিকতা, সততা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে হবে।

পড়ুন:রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন