বিজ্ঞাপন
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওমর ফারুক (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইটভাটার পাশে একটি পুকুরে ডুবে সে মারা যায়। মৃত ওমর ফারুক উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের আবু বক্কারের ছেলে। সে চৈত্রহাটি নুরানি ও কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী জানান, মাদরাসার ১০-১৫ জন ছাত্র ইটভাটার পাশে ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই পুকুর থেকে উঠে গেলেও ওমর ফারুক পানিতে তলিয়ে যায়। পরে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পড়ুন:রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক
ইমি/
বিজ্ঞাপন


