বিজ্ঞাপন

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২৩৭ বোতল বিদেশি মদ ও কাভার্ড ভ্যান জব্দ

বিজ্ঞাপন

সরকারের ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে ময়মনসিংহে অভিযান চালিয়ে ২৩৭ বোতল বিদেশী মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর পাওয়ার হাউজ কলোনি সংলগ্ন এলাকায় ধাওয়া করে তাকে আটক করা হয়।

​আটককৃত যুবকের হলেন- সুনামগঞ্জ জেলার মো. রাহেল মিয়া (২২)।

​র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার কর্তৃক বৃহস্পতিবার রাত আটটায় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড়ে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে তল্লাশি চলাকালে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামার সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

​এ সময় র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়িটির পিছু ধাওয়া করেন। পরবর্তীতে পাওয়ার হাউজ কলোনি সংলগ্ন রেললাইনের পাশের পাকা রাস্তা থেকে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে চালক রাহেল মিয়াকে আটক করা হয়।

​আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহেল মিয়া তার কাভার্ড ভ্যানে অবৈধ মাদক থাকার কথা স্বীকার করেন। পরে র‌্যাবের দলটি গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২৩৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​র‌্যাব জানায়, আটককৃত কারবারি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব বিদেশী মদ সংগ্রহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দেশের বিভিন্ন এলাকায় এসব মাদক সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

​উদ্ধারকৃত আলামত এবং আটক মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পড়ুন : বিদ্যুৎ মন্ত্রী টুকুর সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন