বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস, মেহেরপুর।
জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল।
সমাবেশে নারীর ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া গুজব ও অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ও বজ্রপাত থেকে রক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ, সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয়ে নারীদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপপরিচালক এস এম সিরাজুম মুনীর, জেলা ক্রীড়া অফিসার মোঃ আরিফুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রিয়াজ মাহমুদ এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, সচেতন ও উন্নত বাংলাদেশ গড়তে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নারী ও পরিবারের সদস্যদের সরকারি বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি সামাজিক অনাচার ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পড়ুন : বিদ্যুৎ মন্ত্রী টুকুর সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল


