বিজ্ঞাপন

মহাসড়কে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ গার্মেন্টসকর্মীরা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে জাহিন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৬০৫) দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় ওই নারী গার্মেন্টসকর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর জাহিন গার্মেন্টসের কর্মীরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

কাচপুর হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ জানান, মদনপুরে ট্রাকচাপায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গার্মেন্টসকর্মীরা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : বিদ্যুৎ মন্ত্রী টুকুর সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন