বিজ্ঞাপন

হাতিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বিজ্ঞাপন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় হাতিয়া পৌরসভার শ্রীশ্রী সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় সাজসজ্জায় শোভাযাত্রাটি বর্ণিল হয়ে ওঠে। ঢাক-ঢোলসহ নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি হাতিয়া উপজেলার প্রধান সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

পরে শোভাযাত্রাটি পুনরায় শ্রীশ্রী সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ভক্তদের মধ্যে উৎসবের আমেজ ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিরাপত্তার মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

পড়ুন : দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন