বিজ্ঞাপন

আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলতে পারেন মেসি

বিজ্ঞাপন

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। দেশের জার্সিতে তার অধ্যায় শেষ, এখনই তা না-ও হতে পারে। কারণ দেশের মাটিতে এই জাদুকরকে আরেকবার অধিনায়ক হিসেবে মাঠে নামানোর কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে সেই ম্যাচ হবে প্রতিযোগিতামূলক নয়, মেসিকে সম্মান জানিয়ে একটি বিশেষ বিদায়ী আয়োজন।

দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করা এবং দেশকে বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তিকে রাজকীয় বিদায় জানাতে ঘরের মাঠে একটি বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা। তবে পুরো বিষয়টিই এখনো প্রাথমিক পর্যায়ে।

কিন্তু মেসি নিজে এমন ম্যাচ খেলতে আগ্রহী কি না, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সম্মতি পাওয়ার পরই এএফএ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে খবর প্রকাশিত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুই বা তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে। সেই সূচির মধ্যেই মেসির জন্য বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের চিন্তা করা হচ্ছে। কিছু প্রতিবেদনে অবশ্য চারটি ম্যাচের সম্ভাবনার কথাও এসেছে।

যদিও এখনও কোনো প্রতিপক্ষ, তারিখ কিংবা ভেন্যু নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।

আর্জেন্টাইন আরেক সাংবাদিক পাবলো গ্রাভেলোনে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে দেশের মাটিতেই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তাল হতে পারে সম্ভাব্য ভেন্যুগুলোর একটি। পাশাপাশি মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে, যদিও সেটিকে তুলনামূলক কম সম্ভাবনাময় মনে করা হচ্ছে।

টিএনটি স্পোর্টসের সাংবাদিক ম্যাক্সিমিলিয়ানো গ্রিলোর তথ্যমতে, সেপ্টেম্বরে বুয়েনস এইরেস, কর্দোবা অথবা রোজারিওতে আর্জেন্টিনার দুই বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের কাজ চলছে। তবে প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। তার দাবি, বর্তমান পরিস্থিতি বলছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি দেশের মাটিতেই হতে পারে।

এদিকে সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল। আর্জেন্টিনা নিয়মিতই এই মাঠে নিজেদের হোম ম্যাচ খেলে। মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচ আয়োজনের একটি সম্ভাবনা রয়েছে। তবে সেটি তুলনামূলকভাবে কম বলে মনে করা হচ্ছে।

মেসির জন্য আয়োজনটি হবে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে সম্পূর্ণ ভিন্ন আবহের। তাকে নতুন কোনো টুর্নামেন্টে ফেরানোর পরিকল্পনা নয়, বরং সমর্থকদের সামনে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টানাই হবে মূল উদ্দেশ্য।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর একটু বিরতি নিয়ে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দিয়েছেন। ৩১ আগস্ট দেওয়া ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন আর্জেন্টিনার এই মহাতারকা।

পড়ুন : দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন