বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে যুবদল নেতা রায়হান

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসনাত মোহাম্মদ রায়হান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন, ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বোয়ালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দীচালা গ্রামে গিয়ে রাধাবল্লভ ও অর্জুন মাল পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত ১১টার দিকে রাধাবল্লভ ও অর্জুন মাল-এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুনে পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তারা অনেকটা অসহায় হয়ে পড়েন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার খবর পেয়ে হাসনাত মোহাম্মদ রায়হান তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের প্রয়োজনের কথা শোনেন। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় রায়হান বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাদের দুর্দিনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় এবং আলহাজ্ব ভিপি ইব্রাহিম চেয়ারম্যানের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন