রূপগঞ্জে জন্মাষ্টমীতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন আবু মোহাম্মদ মাসুম

0
30
বিজ্ঞাপন

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পরিদর্শন ও রূপগঞ্জ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মুহাম্মাদ মাসুম।

৪ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী উপজেলার মুশুরী, পিতলগঞ্জ, দক্ষিণবাগ,সাহাপুর কেয়ারিয়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে আবু মোহাম্মদ মাসুম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ধর্মীয় সম্প্রীতি রক্ষার বদলে উস্কে দিতো। কিন্তু বিএনপি সরকার দল,মত, ধর্ম,বর্ণ নির্বিশেষে সবার শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী।

তিনি আরও বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জবাসির সেবার সুযোগ পেলে নাগরিকদের সৌহার্দ্যের, উন্নয়নের রোল মডেলের আধুনিক রূপগঞ্জ ইউনিয়ন গড়ে তুলবো। ভোটার ও নাগরিক সমাজকে পাশে চাই। সমর্থন ও দোয়া চাই।

পড়ুন : মদনে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তাসহ ৫ টন চাল জব্দ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.