পাকিস্তানের সঙ্গে পানি নিয়ে বিরোধের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিলো ভারত

0
6
বিজ্ঞাপন

লাদাখের কৃষকদের পানি সংকট লাঘব করতে এবং সীমান্ত এলাকায় সিন্ধু নদের পানি ব্যবহার জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। লেহ-র উপশি নদীর ওপর পাথরের বাঁধ নির্মাণ করেছে দেশটি। গেল বছর পেহেলগাম হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি ভারত স্থগিত করে। এরপর থেকে দুদেশের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতের নতুন এই বাঁধ নির্মাণের খবর সামনে আসলো।

শনিবার (৫ সেপ্টেম্বর) ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, সম্পূর্ণ প্রাকৃতিক পাথর দিয়ে এবং কোনো সিমেন্ট ব্যবহার না করে নির্মিত এই বাঁধটি পানির স্তর প্রায় ১০ ফুট বাড়িয়ে দিয়েছে। এর ফলে যেসব জমি বসন্তের বীজ বপনের মৌসুমে দীর্ঘদিন ধরে পানির অভাবে ছিল সেইসব জমিতে সেচ দিতে পারছেন কৃষকরা।

প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর ধরে, স্থানীয় কৃষকরা ফসল ফলাতে হিমশিম খেতেন, কারণ বসন্তের বীজ বপনের মৌসুমে গভীর গিরিখাতের মধ্যে দিয়ে সিন্ধুর পানি এতটাই কমে যেত যে পাম্প দিয়ে পানি তোলা সম্ভব হতো না। নতুন এই বাঁধটি প্রায় ৪ কোটি লিটার পানি সঞ্চয় করে এবং ইগু ফে সেচ খালের মাধ্যমে গ্রামের শুকনো জমিতে পানি সরবরাহ করে।

স্থানীয় কৃষিকে সাহায্য করার পাশাপাশি, এই প্রকল্পটি পাকিস্তানকে একটি শক্তিশালী কৌশলগত বার্তা পাঠায় বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। লাদাখ প্রশাসন এখন সিন্ধুর ওপর এই ধরনের আরও চেক ড্যাম তৈরির কাজ করছে, যার কিছু স্থানে কাজ চলছে এবং আরও অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পানি সুরক্ষা জোরদার করা এবং সেচের সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে লাদাখ প্রশাসন কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৬টি চেক ড্যাম প্রকল্প নির্মাণের জন্য কেন্দ্রীয় পানি শক্তি মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে। এই প্রস্তাবে লেহ অঞ্চলে সাতটি হিমালয়ান রক চেক ড্যাম এবং কারগিল অঞ্চলে ২৯টি চেক ড্যাম বা বাঁধ অন্তর্ভুক্ত রয়েছে। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি রুপিরও বেশি।

পড়ুন : মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বান, চীনকে ইরানের স্বাগত

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.