কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ১২ টন চিনি জব্দ, ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ

0
19
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ১২ টন মেয়াদোত্তীর্ণ চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার খাজানগর এলাকা থেকে একটি ট্রাকসহ এসব চিনি জব্দ করা হয়। তবে চিনি বোঝাই আরও দুটি ট্রাকের সন্ধান এখনো মেলেনি।

আজ শনিবার সকালে স্থানীয় রাজধানী রাইস মিলের একটি গুদামে ট্রাক থেকে চিনি নামানোর সময় খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাকসহ প্রায় ১২ টন চিনি জব্দ করা হয়।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকেল থেকেই চিনি বোঝাই তিনটি ট্রাক নিয়ে কয়েকজনকে খাজানগর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। গুদাম ভাড়া নেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে একটি ট্রাক থেকে চিনি নামানোর উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এর আগেই চিনি বোঝাই অপর দুটি ট্রাক ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ

পুলিশ বলছে, জব্দ করা চিনিগুলোর বেশিরভাগই গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখায় এসব চিনির মেয়াদ শেষ হয়ে থাকতে পারে। তবে চিনি মেয়াদোত্তীর্ণ কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মেয়াদোত্তীর্ণ এবং চিনিগুলো গলে গেছে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি চিনি বোঝাই বাকি দুটি ট্রাকের সন্ধানেও অভিযান চলছে।

জব্দ করা চিনি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এগুলোর প্রকৃত মেয়াদ কতদিন আগে শেষ হয়েছে এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, বাকি দুটি ট্রাকের সন্ধান না মেলায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।

পড়ুন : যশোরে যুবদল নেতা রুবেল হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.