ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মডেল প্রেসক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি–(২০২৬ -২০২৮) গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি মাইনুদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সিঙ্গারবিল বাজারে একটি রেস্টুরেন্টে এক মুক্ত আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয়। ৭ সদস্যের এই কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যরা হলেন সভাপতি আশিষ সাহা (দৈনিক যায়যায় দিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক মোঃ কেফাইতুল ভূঞা ( দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মোঃ বাইজিদুল ইসলাম বাবুল ( দৈনিক রূপালী বাংলাদেশ), কার্যকরী সদস্য মাহমুদ হাসান সুমন ( প্রতিদিনের বাংলাদেশ)।
পড়ুন : অটোরিকশা বন্ধ নয়, শৃঙ্খলায় ফেরাতে আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং
সা/


