বিজ্ঞাপন
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার সময় প্রবাসী বাংলাদেশিদের একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
গতকাল দুপুর আনুমানিক ২টার দিকে আল-খুরমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে গাড়িতে থাকা ড্রাইভার সহ ৪ জন প্রবাসী নিহত। নিহত চারজনেরই দেশের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া।
বাকি দুই প্রবাসীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পড়ুন : প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন
সা/
বিজ্ঞাপন


