সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তার কবর ও মৃত্যু এ দেশে হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনায় এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, শেখ হাসিনা ১৪০০ মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। তার আর দেশে ফেরার সুযোগ নেই।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পরামর্শ না নেওয়ার অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, বিএনপি এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। এর প্রতিবাদে এনসিপিসহ বিরোধী দলগুলো লংমার্চ কর্মসূচি পালন করছে।
এনসিপির এই নেতা বলেন, দেশের বর্তমান দুরবস্থার দায় বিএনপিকে নিতে হবে। অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতে দেশের বিভিন্ন পর্যায়ে কেনাকাটায় দলীয় লোকজনকে বসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীন দল পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন সারজিস আলম।
ভবিষ্যতে সব নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সারা দেশে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।
পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আর/


