বিজ্ঞাপন

জামিনে কারা মুক্ত হলেন সাবেক রাষ্ট্রপতির সাবেক সহধর্মিণী

বিজ্ঞাপন

প্রতারণার মামলায় দণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

​৮ই সেপ্টেম্বর বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। কারা কর্তৃপক্ষের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বিকেল ৫টা ১২ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই বাছাই করে বিকেল ৫ টা ১২ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।

​উল্লখ্য,ফ্ল্যাট কেনাবেচা সংক্রান্ত প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন মিরপুর ১০ এলাকার স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী মোশাররফ হোসেন। ২০০১ সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তিনি বিদিশা সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় তাদের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছিল।আর সেই ব্যবসায়ীর করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদালত বিদিশা সিদ্দিকীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় বিদিশা আদালতে অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। পরোয়ানা জারির পর গত ২৫শে আগস্ট রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশা সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পরদিন গত ২৬শে আগস্ট তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হলে হাইকোর্ট শুনানি শেষে ৬ই সেপ্টেম্বর তার জামিন মঞ্জুর করেন।

পড়ুন : শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন