বিজ্ঞাপন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত নেপালেও

বিজ্ঞাপন

তিব্বতে বুধবার (৯ সেপ্টেম্বর) ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কম্পন নেপালেও অনুভূত হয়েছে। নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের কয়েক দিন পরই নতুন করে এ ভূমিকম্প আঘাত হানল।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এর মাত্রা ৫.০ বলে জানিয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি, হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৬ আগস্ট হিমালয় সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ওই দুর্যোগের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিব্বতে আবারও ভূমিকম্প আঘাত হানল।

পড়ুন : রূপপুর প্রকল্পে আগুন: ৪০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট, গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন