টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৩৭) নামের বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান (৩৭) উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে শরীর বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আতিকুর রহমান বলেন, সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য কে গুরুত্বর আহত অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি আলমগীর কবির নাগরিক টিভিকে বলেন, হানিফ খানকে ধারালো অস্ত্র দিয়ে হাত পা মাথায় কুপিয়ে হত্যা করে৷ এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার এজহারনামীয় ২ জন আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃদের বুধবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
পড়ুন:কলমাকান্দা থেকে বাসে যাচ্ছিল মদের চালান, শ্যামগঞ্জে আটক কারবারি
ইমি/


