আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির (আবাসিক ও বাণিজ্যিক) গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সময় উক্ত এলাকার আশপাশের সংলগ্ন অঞ্চলগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
পড়ুন: বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
আর/


