বিজ্ঞাপন

গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

বিজ্ঞাপন

দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে অক্টোবর থেকে প্রতি মাসে ২ কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে আগামী অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত এসব কার্গো আমদানি করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এর নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কেনার প্রস্তাব করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণের জন্য টোটাল এনার্জিসের কাছ থেকে বিপুল এই এলএনজি কেনার প্রস্তাব করা হয়। এই প্রস্তাবের আওতায় আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে অক্টোবর, ২০২৬ থেকে জুন, ২০২৭ পর্যন্ত প্রতি মাসে ২ কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি বা প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে আরও অতিরিক্ত কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব করা হয়।

এদিকে বুধবারের সভায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়াস্ট-টু-এনার্জি) উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করা হয়। মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

পড়ুন : বাঁধনের ওপর হামলা ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ: রিজভী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন