সব ধরনের স্মার্ট ডিভাইসের গ্যালারিতে অনেকের হাজারো ছবি জমা পড়ে। কিন্তু আগের কোনো নির্দিষ্ট ছবি হুট করে প্রয়োজন হলে তাৎক্ষণিক তা খুঁজে পাওয়া যায় না। তারিখ মনে নেই, ছবির জায়গা ঠিকঠাক মনে নেই। গ্যালারিতে স্ক্রল করতে ধৈর্য হারিয়ে যায়। এর সমাধানে গুগল ফটোজের ম্যাপ ভিউ ফিচার দারুণ কাজ করে। ফটোজের এই সুবিধায় ছবির তারিখ বা মুখ মনে রাখার বদলে কোথায় ছবিটি তোলা হয়েছিল, সেই তথ্য ব্যবহার করে ছবি খুঁজে পাওয়া যায়। অ্যাপের ম্যাপে বিভিন্ন জায়গায় ছবি তোলার চিহ্ন দেখতে পাবেন। ধরা যাক, ২০২৬ সালে নেপাল ভ্রমণে অনেক ছবি তুলেছেন। কিন্তু এখন নির্দিষ্ট তারিখ মনে নেই। ম্যাপে নেপালের জায়গাটি খুঁজে সেখানে ট্যাপ করলেই ওই জায়গার সঙ্গে সম্পর্কিত ছবি ও ভিডিও একত্রে দেখতে পারবেন।
ছবি তোলার সময় ডিভাইসে লোকেশন বা জিপিএস সক্রিয় হলে সেই ছবির সঙ্গে জায়গার ডেটা সংরক্ষিত হয়। অর্থাৎ কোথায় ও কবে ছবিটি তুলেছেন, তা স্বয়ংক্রিয়ভাবে থেকে যায়।
গুগল ফটোজ এসব তথ্য ব্যবহার করে ছবিকে সময়, তারিখ অনুযায়ী সংরক্ষণ করে। ছবির লোকেশন বন্ধ থাকলেও গুগল লোকেশন হিস্ট্রি ছাড়াও অন্য সব ডেটার ওপর নির্ভর করে ছবিটি কোথায় তোলা হয়েছে, তার ধারণা দেবে।
ভিউ ম্যাপ
কয়েকটি জায়গা আলাদা রঙের মাধ্যমে দৃশ্যমান হতে পারে এই ভিউ। যে এলাকায় বেশি ছবি তোলা হয়েছে, অর্থাৎ বাড়ি, অফিস বা প্রিয় কোনো ভ্রমণস্থানে কতগুলো ছবি তুলছেন, তাও বোঝা যায়।
প্রথমে গুগল ফটোজ অংশের নিচের সার্চ অপশন থেকে প্লেস অংশে যেতে হবে; ভিউ ম্যাপে ক্লিক করতে হবে। এবার ম্যাপে গিয়ে পছন্দের জায়গা নির্বাচন করলেই দেখা যাবে জায়গার ভিত্তিতে ছবি সামনে আসছে। অনেক পুরোনো ছবি থাকলেও তা ঝটপট বের করা সম্ভব।
এই ফিচার তাদের জন্য, যারা অনেক ছবি তোলেন বা নিয়মিত কোথাও বেড়াতে যান। এটি পুরোনো ছবি খোঁজার কাজ অনেকটা সহজ করে।
পড়ুন:ফোনের ব্যাটারি ভালো রাখতে ফোন কত শতাংশ পর্যন্ত চার্জ করবেন
ইমি/


