বিজ্ঞাপন

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে : এএসপি সাইফুল

বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ইভটিজিং প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব দিকনির্দেশনা দেন।

এ সময় এএসপি মো. সাইফুল ইসলাম খান বলেন, ইভটিজিং একটি সামাজিক অপরাধ। শিক্ষার্থীদের হয়রানি নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে সচেতন হতে হবে।

তিনি বলেন, কোনো শিক্ষার্থী ইভটিজিং বা হয়রানির শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশকে জানাতে হবে। একই সাথে কেউ এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করলেও দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশে কোনো শিক্ষার্থী যেন উত্যক্ত বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, অভিভাবক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের সময় তিনি ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের নজরদারি, প্রয়োজনীয় অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন:ঝাড়ু হাতে জেলা প্রশাসক: নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন