পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা চুক্তিটি’ মূলত একটি প্রতিরক্ষামূলক জোট। আপাতত এই জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ এই জোটে আর কোনো দেশকে যুক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে আয়োজিত এক প্রশ্নোত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন। গত ৭ আগস্ট মক্কায় এই চুক্তিতে স্বাক্ষর করে মুসলিম প্রধান দেশগুলো।
সম্প্রতি সৌদি আরবের অভ্যন্তরীণ স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে মক্কা চুক্তির আওতায় পাকিস্তান কীভাবে তার সামরিক ও কৌশলগত দায়বদ্ধতা পূরণ করবে—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র জোটের আইনি ও প্রতিরক্ষা সংক্রান্ত অবস্থান পরিষ্কার করেন।
মুখপাত্রের এই বক্তব্যের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া গেছে যে, জোটটির মূল মনোযোগ সদস্য দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা রক্ষায় সীমাবদ্ধ থাকবে এবং আপাতত নতুন কোনো দেশকে এতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর)পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন যে, সৌদি আরবের ওপর ইরান-সমর্থিত হুতি মিলিশিয়াদের হামলা ‘মক্কা প্রতিরক্ষা জোট’কে সক্রিয় করে তুলতে পারে।
সংবাদমাধ্যম জিও নিউজ-কে তিনি বলেন, ‘এই ত্রিপক্ষীয় চুক্তির আওতায়, এই তিনটি দেশের যে কোনো একটির ওপর আগ্রাসনকে সবার ওপর আগ্রাসন হিসেবেই গণ্য করা হয়। এ বিষয়ে কোনো অস্পষ্টতা নেই ‘
মক্কা চুক্তি অনুযায়ী, জোটভুক্ত তিনটি দেশের (সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক) যে কোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে তিন দেশের সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এটি মূলত পশ্চিমা দেশগুলোর সারিক জোট ন্যাটোর আর্টিকেল ৫-এর আদলে গঠিত একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা।
এই ব্যবস্থায় সৌদি আরব আর্থিক সহায়তা ও তহবিল জোগান দেবে, তুরস্ক উন্নত ও আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করবে এবং পাকিস্তান সামনের সারিতে থেকে জনবল বা সামরিক সক্ষমতা নিশ্চিত করবে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় কৌশলগত প্রতিরক্ষা চুক্তির পরিধি বাড়িয়ে এতে তুরস্ককে যুক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
পড়ুন : ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন
সা/


