বিজ্ঞাপন

পালানোর চেষ্টায় ব্যর্থ, নেত্রকোনায় ভারতীয় মদসহ পুলিশের জালে তরুণ

বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে ১১ বোতল ভারতীয় তৈরি ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদসহ সাব্বির আলম হৃদয় (১৯) নামে এক তরুণ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা।

আটককৃত তরুণের হলেন সাব্বির আলম হৃদয় (১৯)। সে দুর্গাপুর উপজেলার লেঙ্গুরা গ্রামের মো. বাবুল মিয়া ও মোছা. নাছিমা খাতুনের ছেলে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। এরআগ, গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি ও জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে দুর্গাপুর থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি তদারকি ও টহল দিচ্ছিল পুলিশের একটি আভিযানিক দল। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়ার নেতৃত্বে এই দলে আরও ছিলেন এএসআই ফেরদৌস রহমান, কনস্টেবল মো. আশরাফুজ্জামান শরীফ এবং মো. আলেপ হোসেন। রাত ১২টা ১০ মিনিটের দিকে (বৃহস্পতিবার প্রথম প্রহরে) কৃষ্ণেরচর বাজারে অবস্থানকালে তারা গোপন সূত্রে জানতে পারেন, এক ব্যক্তি ব্যাগের ভেতর ভারতীয় মদ নিয়ে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে ঝানজাইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে পুলিশের ওই দল। পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তারা কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল ব্রিজ সংলগ্ন বাসস্ট্যান্ডের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বড় হাতব্যাগসহ সন্দেহভাজন ওই যুবক পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করেন এসআই মো. স্বপন মিয়া।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত যুবকের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ভারতীয় তৈরি আইস ভদকা’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। প্রতি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা ধরে বাজারমূল্য ৩৩ হাজার টাকার মদ জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পড়ুন : ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন