বিজ্ঞাপন

বৃষ্টির প্রভাবে চড়া সবজির দাম, বেগুন ১৪০ টাকা

বিজ্ঞাপন

টানা বৃষ্টি ও দেশের কয়েকটি অঞ্চলের বন্যার কারণে বাজারে ফের বেড়েছে সবজির দাম। বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। যার প্রতি কেজি ১৪০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা। শুধু বাজারে পেঁপের দাম সবচেয়ে কম, যার প্রতি কেজি ৩০ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, ঝিঙা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১৪০ টাকা ও লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা বাজারে আসা ক্রেতা শামীম বলেন, আজ বাজার করতে এসে দেখছি সবজিগুলোর দাম বেশ বাড়তি। বলতে গেলে সব সবজির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় আজ সব সবজির দাম বাড়তি।

সবজির দাম বিষয়ে রামপুরা বাজারে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, কয়েকদিন টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। আজ পাইকারি সবজি কিনতে গেলে পাল্লা প্রতি সব সবজির দাম বেড়েছে। আজকের বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে বেগুনের, যার প্রতি কেজি ১৪০ টাকা। এ ছাড়া, পেঁপের দাম সবচেয়ে কম, যার প্রতি কেজি ৩০ টাকা। বৃষ্টি থেমে গেলে আবার সবজির দাম কমে আসবে।

পড়ুন : দেশের বাজারে টানা তিন দফায় কমল স্বর্ণের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন